রুইদাস বাড়ি কালী মন্দির | রামানন্দ বাটী
রুইদাস বাড়ি কালী মা
রুইদাস বাড়ি কালী মন্দির | রামানন্দ বাটী
রুই দাস বাড়ি কালী মা
ক্ষমা প্রার্থনা
হে পরমেশ্বরি ! প্রতি দিন আমি হাজার হাজার অপরাধ করে থাকি। ‘এ আমার দাস’—এই মনে করে আমার সেই অপরাধ তুমি কৃপা করে ক্ষমা করো৷৷ ১ ৷৷ হে পরমেশ্বরি ! আমি না জানি আবাহন, না জানি বিসর্জন আর পূজাও আমি জানি না। ক্ষমা করো।। ২ । হে দেবি ! সুরেশ্বরি ! মন্ত্রহীন, ক্রিয়াহীন, ভক্তিহীন যে পূজা আমি করছি, সে সব তোমার কৃপায় পূর্ণতাপ্রাপ্ত হোক। ৩ ॥ সহস্র অপরাধ করেও যে তোমার শরণ নিয়ে ‘মা জগদম্বা’ বলে ডাকে, ব্রহ্মাদি দেবতাদের যে গতি সুলভ নয়, সে সেই গতিও প্ৰাপ্ত হয়॥ ৪ ॥ হে জগদম্বিকে ! আমি অপরাধী, কিন্তু তোমার শরণ গ্রহণ করেছি, আমি তোমার দয়ার পাত্র। তুমি যা ভাল মনে কর, করো ॥ ৫ ॥ হে দেবি ! পরমেশ্বরি ! অজ্ঞানতাহেতু, ভুলবশতঃ অথবা বুদ্ধির ভ্রান্তির দরুন আমি যা ন্যূন বা অধিক করেছি, সেইসব তুমি ক্ষমা করো আর প্রসন্না হও ৷ ৬ ৷
সচ্চিদানন্দস্বরূপা পরমেশ্বরি ! জগন্মাতা কামেশ্বরি ! তুমি প্রীতিপূর্বক আমার এই পূজা গ্রহণ করো ও আমার প্রতি প্রসন্না হও ॥ ৭ ॥ হে দেবি ! সুরেশ্বরি ! তুমি গুহ্য থেকে গুহ্যতর বস্তুর রক্ষাকর্ত্রী। আমার নিবেদিত এই জপ গ্রহণ করো। তোমার কৃপায় আমার সিদ্ধিলাভ হোক৷ ৮ ॥

রুইদাস বাড়ি কালী মন্দির
ধর্মের প্রতীক
মায়ের মহিমা ও মন্দিরের ঐতিহ্য
ধর্মের প্রতীক

আমাদের লক্ষ্য

সপ্তশতী কিছু সিদ্ধ সম্পুট-মন্ত্র
শ্রীমার্কণ্ডেয়পুরাণে দেবীমাহাত্ম্যে ‘শ্লোক’ ‘অর্দ্ধশ্লোক’ এবং ‘উবাচ’ ইত্যাদি মিলে ৭০০টি মন্ত্র আছে। এই মাহাত্ম্য দুর্গাসপ্তশতী নামে আখ্যাত। অর্থ, ধর্ম, কাম, মোক্ষ—এই চার পুরুষার্থ প্রদানকারিণী সপ্তশতী। যে পুরুষ যেই ভাব ও যেই কামনা নিয়ে শ্রদ্ধা ও বিধিপূবর্ক সপ্তশতীপারায়ণ করে, সেই সেই ভাবনা ও কামনা অনুসারে সে সিদ্ধিলাভ নিশ্চয়ই করে। এই সত্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা অসংখ্য মানুষের হয়েছে। নীচে এমন কতকগুলি মন্ত্র উদ্ধৃত করা হল, যা সম্পুট দিয়ে বিধিমত পারায়ণ করলে বিভিন্ন পুরুষার্থের ব্যক্তিগত ও সমষ্টিগত সিদ্ধিলাভ হয়। এর মধ্যে অধিকাংশই সপ্তশতীর মন্ত্র। কিছু সপ্তশতীর বাইরেরও আছে—
(১) সামগ্রিক কল্যাণের জন্য
দেব্যা যয়া ততমিদং জগদাত্মশক্ত্যা।
নিঃশেষদেবগণশক্তিসমূহমূর্ত্যা।
তামম্বিকামখিলদেবমহর্ষিপূজ্যাং
ভক্ত্যা নতাঃ স্ম বিদধাতু শুভানি সা নঃ৷৷
(২) বিশ্বের অশুভ শক্তি তথা ভয়ের নাশের জন্য
যস্যাঃ প্রভাবমতুলং ভগবাননস্তো
ব্রহ্মা হরশ্চ ন হি বক্তুমলং বলঞ্চ।
সা চণ্ডিকাখিলজগৎপরিপালনায়
নাশায় চাশুম্ভভভয়স্য মতিং করোতু৷৷
(৩) বিশ্বের রক্ষার জন্য
যা শ্রীঃ স্বয়ং সুকৃতিনাং ভবনেধলক্ষ্মীঃ
পাপাত্মনাং কৃতধিয়াং হৃদয়েষু বুদ্ধিঃ।
শ্রদ্ধা সতাং কুলজনপ্রভবস্য লজ্জা
তাং ত্বাং নতাঃ স্ম পরিপালয় দেবি বিশ্বম্৷৷
(৪) বিশ্বের অভ্যুত্থানের জন্য
বিশ্বেশ্বরি ত্বং পরিপাসি বিশ্বং
বিশ্বাত্মিকা ধারয়সীতি বিশ্বম্|
বিশ্বেশবন্দ্যা ভবতী ভবন্তি
বিশ্বাশ্রয়া যে ত্বয়ি ভক্তিনম্ৰাঃ৷৷
(৫) বিশ্বব্যাপী বিপত্তিসমূহের বিনাশের জন্য
দেবি প্রপন্নার্তিহরে প্রসীদ
প্রসীদ মাতর্জগতোঽখিলস্য।
প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বং
ত্বমীশ্বরী দেবি চরাচরস্য।
(৬) বিশ্বের পাপ-তাপ নিবারণ করার জন্য
দেবি প্রসীদ পরিপালয় নোহরিভীতে-
নিত্যং যথাসুরবধাদধুনৈব সদ্যঃ ।
পাপানি সর্বজগতা প্রশম নয়াশু
উৎপাতপাকজনিতাংশ্চ মহোপসর্গান্৷
(৭) বিপত্তি বিনাশের জন্য
শরণাগতদীনার্তপরিত্রাণপরায়ণে ।
সর্বস্যার্তিহরে দেবি নারায়ণি নমোহস্তু তে ৷৷
(৮) বিপত্তি-নাশ এবং মঙ্গল লাভের জন্য
করোতু সা নঃ শুভহেতুরীশ্বরী।
শুভানি ভদ্রাণ্যভিহন্তু চাপদঃ ।
(৯) ভয় নাশের জন্য
(ক) সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে।
ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোহস্তু তে৷৷
(খ) এতৎ তে বদনং সৌম্যং লোচনত্রয়ভূষিতম্।
পাতু নঃ সর্বভীতিভ্যঃ কাত্যায়নি নমোহস্তু তে ৷৷
(গ) জ্বালাকরালমত্যুগ্রমশেষাসুরসূদনম্ ।
ত্রিশূলং পাতু নো ভীতেভদ্রকালি নমোহস্তু তে৷৷
(১০) পাপ নাশের জন্য
হিনস্তি দৈত্যতেজাংসি স্বনেনাপূর্য যা জগৎ।
সা ঘন্টা পাতু নো দেবি পাপেভ্যোঽনঃ সুতানিব ৷৷
গ্যালারি
শিয়াখালা এবং এর আশেপাশের অন্যান্য প্রাচীন মন্দির

কবিরাজ বাড়ির কালী মন্দির

উত্তরবাহিনী মন্দির

রাজবল্লভী কালীমন্দির

রামপাড়া সিদ্ধেশ্বরী কালী মা
দর্শন ও যোগাযোগ
ঠিকানা
-
রামানন্দ বাটী, ইলিপুর,
চক তাজপুর, পশ্চিমবঙ্গ 712706
ফোন নম্বর
বাপি রুইদাস
+91 6283623262

















